নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মমতাময়ী মা রিজিয়া বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ০৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমা রিজিয়া বেগমের মৃত্যুতে নোয়াখালীসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত