ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আলোচনায় ছাত্রনেতা ইস্কান্দার মির্জা।

সাইফুল ইসলাম নিশাত,
মার্চ ৭, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় উঠে আসা নামগুলোর মধ্যে অন্যতম হচ্ছেন ছাত্রনেতা ইস্কান্দার মির্জা।

সংগঠনের বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত ও আলোচিত একটি নাম।

দলীয় সূত্রে আরও জানা যায়, দলের দুঃসময়ে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

সংগঠনের নীতি-আদর্শের প্রতি তার আনুগত্য এবং সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিক সম্পৃক্ততার বিষয়টিও নেতাকর্মীদের আলোচনায় উঠে আসছে।

স্থানীয় কয়েকজন নেতাকর্মী মনে করেন, তার নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা ভবিষ্যতে জেলা ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে।

এ কারণে আসন্ন জেলা কমিটিতে তাকে একটি গুরুত্বপূর্ণ পদে দেখার প্রত্যাশা প্রকাশ করছেন অনেকেই।

তবে নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কারা জায়গা পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দই গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: