ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল

শাহাদাত হোসেন-
মার্চ ৭, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭মার্চ) বিকেল চারটায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবুল কাশেম। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ইব্রাহীম সিরাজী।

মাদ্রাসার সভাপতি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মফিজুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান ও সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সিদ্দিক সেলিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পশ্চিম বিরাহিমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিকল্পনা শুরু হয় ১৯১৭ সালে এবং ১৯১৮ সালে আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি এলাকায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ২০২৬ সালে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মাদ্রাসার প্রধান শিক্ষক নাজমুল হক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, এতে সাংবাদিক, ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: