ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সোনাপুরে ১১৩ কেজি ওজনের শাপলাপাতা মাছ জব্দ,

মো:আরিফ হোসেন
মার্চ ৬, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাছের আড়তে অভিযান চালিয়ে ১১৩ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ (স্টিংরে) জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। পরে মাছটি নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কার্যালয়ে নিয়ে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে সদর উপজেলার সোনাপুর বাজারের একটি মাছের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, ভোরে সোনাপুর বাজারের মাছের আড়তে এক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে বড় আকারের একটি শাপলাপাতা মাছ নিয়ে আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা সেখানে অভিযান চালালে মাঝখানে কাটা অবস্থায় মাছটি জব্দ করা হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে আড়তের মালিক পালিয়ে যান।

বন বিভাগের কর্মকর্তারা জানান, শাপলাপাতা মাছ বাংলাদেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী।

এটি সাধারণত নদী ও সাগরের তলদেশে বসবাস করে এবং ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী খেয়ে খাদ্যচক্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কিন্তু অতিরিক্ত শিকার, অবৈধ বেচাকেনা এবং বাসস্থান ধ্বংসের কারণে এ প্রজাতি বর্তমানে মারাত্মক হুমকির মুখে রয়েছে।

নোয়াখালী জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এ ধরনের বন্যপ্রাণী শিকার, ক্রয়-বিক্রয়, মজুত বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: