ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের সম্মানে উদয় এইড ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল।

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
মার্চ ৬, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বিস্তারে কাজ করা সামাজিক সংগঠন উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বসুরহাটের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ মো. শাহ আলম এবং কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌধুরী হাট কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া, জমিলা খাতুন আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল মোবারক, হাজীরহাট বিএম স্কুল এন্ড কলেজের প্রধান শেখ সাদী ভূঁইয়া বাবু ,কোম্পানীগঞ্জ মডেল স্কুলের প্রধান শিক্ষক কামারুজ্জামান, কবি জসীম উদ্দীন স্কুলের প্রধান শিক্ষক ছালেহ আহমেদ, যোগিদিয়া স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মেহেরুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, চরপার্বতী এস সি স্কুলের প্রধান তাসলিমা আবেদা ,লামছি প্রসাদে স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন আতিকি, কবি জসিম উদ্দিন স্কুলের মিজানুর রহমান,ঘোষবাগ কাদেরিয়া স্কুলের মিজানুর রহমান এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মাহবুব, শহীদ খোকন, আব্দুল হালিম, ইমাম উদ্দিন ও আজহারউদ্দিন

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, কোম্পানীগঞ্জে শিক্ষা বিস্তার ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে উদয় এইড ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের উদ্যোগে আয়োজিত ‘উদয় বৃত্তি পরীক্ষা’ শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ ধরনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

 

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: