ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে সাতবাড়িয়া সমাজের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম নিশাত কবিরহাট
মার্চ ৬, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও নোয়াখালীর কবিরহাট উপজেলার ০৫ নং চাপরাশিরহাট ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের সাতবাড়িয়া সমাজের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রায় ১২০ গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার স্বেচ্ছাসেবক, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশ-বিদেশে অবস্থানরত দাতাগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সাতবাড়িয়া সমাজের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এ বছরও পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। এ উদ্যোগ সফল করতে যারা দেশ ও প্রবাস থেকে অর্থনৈতিক সহায়তা দিয়েছেন এবং দেশে থেকে শ্রম দিয়ে কাজ করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় সাতবাড়িয়া সমাজের পক্ষ থেকে দোয়া করা হয় আল্লাহ যেন সকল দাতা, স্বেচ্ছাসেবক ও সহায়তাকারীদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।

সাতবাড়িয়া সমাজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রমজানসহ যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে তাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: