নোয়াখালীর কোম্পানীগঞ্জে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৪টায় বসুরহাটের আজমেরী হোটেলের তৃতীয় তলায় বাংলাদেশ খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম মামুন, সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মামুন নায়েক, খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ জমিরী এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান সলিম।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস বসুরহাট পৌরসভা সভাপতি মাওলানা ইউসুফ ওবায়দী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন শাহাদাত, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা বায়তুল সম্পাদক হাফেজ ইকবাল হোসেন তানভীর।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও বসুরহাট বাজারের ব্যবসায়ী নেতা মাওলানা আবু জাহেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হেদায়েতুল্লাহ, বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহভীতির শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

