ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে সাংবাদিকদের সম্মানে ইউএনও’র ইফতার মাহফিল

হিমেল আহাম্মেদ
মার্চ ৫, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাটে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কবিরহাট উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কবিরহাট মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পূদম পুষ্প চাকমা সাংবাদিকদের আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। উন্নয়ন কার্যক্রম ও জনসেবামূলক বিভিন্ন বিষয় মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে।

এ সময় কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন ভুঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ইয়াসিন সাহেব।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: