পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আবদুল হালিম মানিক ট্রাস্ট।
বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে আলফালাহ মডেল মাদ্রাসা প্রাঙ্গণে চার’শ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আবদুল হালিম মানিক ট্রাস্ট ও বার্সোলনা গ্রুপ (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান আবদুল হালিম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়েত ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও আবদুল হালিম মানিক ট্রাস্ট নোয়াখালী জেলা উপদেষ্টা ইসমাইল হোসেন মানিক।
বিশেষ অতিথি ছিলেন কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলাম মিলন,কবিরহাট পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল্ল্যাহ সহ আরো অনেক গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন
অন্যদিকে আবদুল হালিম মানিক ট্রাস্ট ও বার্সোলনা গ্রুপ (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান আবদুল হালিম মানিক বলেন আমরা দলমত নির্বিশেষে কাজ করতে চায় আমি আমার ইফতার টুকু সুবিধা বঞ্চিত মানুষের সাথে শেয়ার করতে চায়, এই ট্রাস্টের মাধ্যমে যারা গরীব মেধাবী শিক্ষার্থী আছে সকল ধরনের সুবিধা দেয়া হবে এবং ট্রাস্টের মাধ্যমে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে দেয়া হবে কর্সংস্থানের জন্য সেলাই মেশিন।
অন্য দিকে এমন উদ্যোগ নেয়ায় এলাকায় নানা প্রশংসা কুড়িয়েছেন আব্দুল হালিম মানিক।

