ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে বসুরহাটে ভ্রাম্যমাণ অভিযান

হিমেল আহাম্মেদ
মার্চ ২, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, অবৈধ হকার উচ্ছেদ এবং বাজারের যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসক সহায়তা কমিটি।

অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)(পৌর প্রশাষক) মোঃ মাসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, থানার পুলিশ সদস্যরা, র‍্যাব-১১-এর সদস্যবৃন্দ এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিক।

অভিযানে বাজার এলাকায় যানজট সৃষ্টিকারী যত্রতত্র বসা হকারদের উচ্ছেদ করা হয়।

দোকানদারদের দোকানের বাইরে অতিরিক্ত মালামাল না রাখার জন্য সতর্ক করা হয়। লাইসেন্সবিহীন অটোরিকশা চালকদের সতর্কবার্তা দেওয়া হয়

 

এবং সিএনজি ও বাসচালকদের যেখানে-সেখানে গাড়ি পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়।


এ সময় বসুরহাট জিরো পয়েন্ট বড় পোল সংলগ্ন একটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।


ইউএনও মোঃ মাসুদুর রহমান বলেন, এটি শেষবারের মতো সতর্কবার্তা। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে মালামাল জব্দ, জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বাজার ব্যবস্থাপনা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: