ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চলমান রমজান ও ঈদ সামনে রেখে নোয়াখালীতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা।

হিমেল আহাম্মেদ
মার্চ ১, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ মার্চ ২০২৬) বিকেলে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ, নোয়াখালীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার জনাব টি এম মোশাররফ হোসেন। তিনি বলেন, ঈদকে সামনে রেখে বাজার, শপিংমল ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে নজরদারি বাড়ানো এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, যেকোনো গুরুত্বপূর্ণ বা সন্দেহজনক তথ্য দ্রুত জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানাতে হবে। আইনগত সহায়তার প্রয়োজন হলেও তাৎক্ষণিক যোগাযোগের অনুরোধ জানান তিনি।

সভায় সড়ক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: