ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক মাধ্যমে কুৎসা রটনা: কোম্পানীগঞ্জে সাংবাদিকের জিডি ও আইসিটি অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):

সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক সাংবাদিক।

ভুক্তভোগী দৈনিক জবাবদিহি পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর নবী আহমেদ ২৭ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ থানা-য় জিডি করেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনে পৃথক অভিযোগও দাখিল করেন।

জিডি সূত্রে জানা যায়, ‘এ্যাডভোকেট রুনা লায়লা’ নামের একটি ফেসবুক আইডি থেকে নুর নবী আহমেদের ছবি সংযুক্ত করে একাধিক মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। পোস্টগুলোতে তাকে বিএনপিকে কেন্দ্র করে আর্থিক লেনদেন, সেটেলমেন্ট অফিসে দালালি, মামলা বাণিজ্য, পুলিশকে প্রভাবিত করে অর্থ আদায়সহ নানা অভিযোগে জড়িত বলে দাবি করা হয়। এছাড়া পৌরসভা সংক্রান্ত অনুমোদন, ভোটার কার্ড সংশোধন ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগও উত্থাপন করা হয়।

এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নুর নবী আহমেদ বলেন, “আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

আমি আইনগত প্রতিকার চেয়ে থানায় জিডি করেছি এবং তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেছি।”তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ ও নির্দেশনায় আইসিটি অভিযোগ দাখিল করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ফেসবুক আইডি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সচেতন মহল মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই অপপ্রচার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: