নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে অবস্থিত বসুরহাট একাডেমীর উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম খাজা আবুল খায়েরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) একাডেমী প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভা ও ইফতার মাহফিলে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাজেদা আখতার খানম ও সহকারী প্রধান শিক্ষক ফেরদাউস হায়দার চৌধুরী সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম।
স্মরণসভায় বক্তারা খাজা আবুল খায়েরের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদান বসুরহাটসহ আশপাশের এলাকার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনেছে। তাঁর প্রতিষ্ঠিত বসুরহাট একাডেমী আজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও একাডেমীর সহ-সভাপতি আবুল বাসার। তিনি বলেন, খাজা আবুল খায়ের ছিলেন দূরদর্শী, মানবিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, যিনি এলাকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।
এ সময় মরহুমের একমাত্র পুত্র,একাডেমীর সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ তাঁর পিতার আদর্শ অনুসরণ করে প্রতিষ্ঠানটির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, তাঁর পিতার স্বপ্ন ছিল এমন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটবে।
স্মরণসভা শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। দোয়া ও মোনাজাতে মরহুম খাজা আবুল খায়েরের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন উপস্থিত সবাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি বাবু অরবিন্দ ভৌমিক, সহ-সভাপতি প্রফেসর আবুল বাশার, সম্মানিত সদস্য আমির হোসেন (বিএসসি) প্রমুখ।

