ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে আনোয়ারা হক ফাউন্ডেশনের উদ্যোগে রমাদান ফুড প্যাক বিতরণ।

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণ করেছে আনোয়ারা হক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ খোকন তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ ফরিদ খোকন এবং সঞ্চালনা করেন চরহাজারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাবেক এমপি পদপ্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, বাংলাদেশ মসজিদ মিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজাহান, বায়তুল মামুন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহাবুবুল হক সর্দার, চরহাজারী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসেন, সহ-সেক্রেটারী রহমত উল্যাহ দিদার, জামায়াত নেতা আবদুল মান্নান, মফিজুল ইসলাম, আসাদ উল্যাহ গালিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের সচ্ছল মানুষদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। আনোয়ারা হক ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: