ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশন অনুষ্ঠিত।

এম রহিম
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রহিম ,কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: পবিত্র মাহে রমযান উপলক্ষে নোয়াখালীতে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং জাতীয় ক্বেরাত ও সাংস্কৃতিক সম্মেলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) বসুরহাট হাইস্কুল মাঠে সামাজিক সংগঠন জীবন আলোর উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা নূরুল্যাহ লন্ডনীর সভাপতিত্বে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রথম স্থান অর্জণ করে নগদ ৫০ হাজার টাকা গ্রহন করেন সুবর্নচর তামীরুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ ইউসুফ, দ্বিতীয় স্থান অর্জন করে নগদ ৩০ হাজার টাকা গ্রহন করেন একই মাদরাসার শিক্ষার্থী তানভীর হোসেন,এছাড়াও প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জণ করে ২০ হাজার টাকা গ্রহন করেন সেনবাগ তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মোঃ সাইদ হাসান সাইম। এছাড়াও বাকি ১৭ জন শিক্ষার্থী শান্তনা পুরস্কার হিসেবে নগদ ৩ হাজার টাকা করে পুরস্কার গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল হক ও বাংলাদেশ সেনাবাহিনীর কেরাত প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান প্রমূখ।

প্রতিযোগিতায় নোয়াখালীর প্রায় ৫০ টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের ৩শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করেন। এতে প্রথম অডিশন থেকে ইয়েস কার্ড পেয়ে দ্বিতীয় অডিশনে অংশগ্রহণ করেন ৬০ জন শিক্ষার্থী,দ্বিতীয় অডিশন থেকে ফাইনালে অংশগ্রহণ করেন ২০ শিক্ষার্থী।

অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করবেন বাংলাদেশে একমাত্র জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী কলরব ও আহ্বান শিল্পীগোষ্ঠী।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: