মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, কবিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবিরহাট উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় এমপি ফখরুল ইসলাম বলেন, সমাজে সত্য ও ন্যায়ের বার্তা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আগামীতেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন এবং জনগণের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডে অবস্থিত তাঁর নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন হয়।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত