ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, বালু বাণিজ্য, মাদক ব্যবসা চলবে না: এমপি ফখরুল ইসলাম।

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নোয়াখালী-৫ আসনে কোনো ধরনের চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, চাকরি বাণিজ্য, বালু বাণিজ্য ও মাদক ব্যবসা চলবে না। আইন নিজের গতিতেই চলবে এবং কেউ অন্যায় করলে দলীয় পরিচয় তাকে রক্ষা করতে পারবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় ঐক্য সুদৃঢ় রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে অনিয়মমুক্ত থেকে একসঙ্গে কাজ করতে হবে। আওয়ামী লীগের যাদের নামে মামলা রয়েছে, তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, জামায়াত বা অন্য কোনো দলের সঙ্গে যোগসাজশ করে বিএনপির কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সামসুউদ্দিন মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম আলম, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন ও আরাফাত রহমান হাছান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাদাত হোসেন, সদস্য সচিব হিরন, ছাত্রনেতা ইয়াছিন ফরহাদসহ কবিরহাট উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ইফতার মাহফিলে চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: