ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২১ ফেব্রুয়ারিতে পতাকা না ওড়ায় প্রশ্নের মুখে সেনবাগ স্বাস্থ্য কর্তৃপক্ষ

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সেনবাগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
জানা যায়, ২১ ফেব্রুয়ারি শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু শনিবার বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত সেনবাগ উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে সরেজমিনে দেখা যায়।

জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী জাতীয় পতাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা বাধ্যতামূলক। এ বিধিমালা লঙ্ঘন বা পতাকার প্রতি অসম্মান প্রদর্শন দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ জানান, কর্মচারীরা কাজের চাপে জাতীয় পতাকা উত্তোলন করতে ভুলে গিয়েছিলেন। বিষয়টি জানার পর তিনি দ্রুত পতাকা উত্তোলনের ব্যবস্থা নিচ্ছেন।

এদিকে বিষয়টির ভিডিও পাঠিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, তিনি বিষয়টি দেখছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ খবর জানাজানি হলে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন।

সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবদুল আজিম চৌধুরী জাতীয় পতাকা অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: