বাংলাদেশ আওয়ামী লীগ এর নোয়াখালী জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়েছেন দলটির একাংশের নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগান দেন এবং কার্যালয় দখলের ঘোষণা দেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের টাউনহল মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে স্লোগান ও সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। প্রায় আধাঘণ্টা ধরে কর্মসূচি চলে।
বিক্ষোভকারীরা দাবি করেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগেই এ কর্মসূচি পালিত হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে।
মো. জাহাঙ্গীর শেখ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কর্মসূচির লাইভ সম্প্রচার করা হয়। সেখানে লেখা হয়, “আগামী দিনে দেশের স্বাধীনতার পক্ষে সব শক্তি একসঙ্গে কাজ করবো ইনশাল্লাহ। আমরা নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দলের সঙ্গে কাজ করবো।”
এদিকে হাসান মাসুদ জয় নামে আরেকজন ভিডিও শেয়ার করে লিখেছেন, “কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী তৃণমূল নেতাকর্মীর দ্বারা নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় খোলা হয়। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের পোস্ট-পদবির বেলায় তাদের দেওয়া হয় না।”
তবে আওয়ামী লীগের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, কার্যালয় দখল বা খোলার বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি স্থানীয় কিছু আবেগপ্রবণ নেতাকর্মীর ব্যক্তিগত উদ্যোগ হতে পারে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ ছাত্রজনতার অগ্নিসংযোগে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে কার্যালয়ের আসবাবপত্র চুরির ঘটনাও ঘটে।
এ বিষয়ে সুধারাম মডেল থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি আমরা পরে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া

