ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভাঙার ঘটনা,আটক ৫-আবার তালা।

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলা শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের টাউনহল মোড়ে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কার্যালয়ের তালাবদ্ধ থাকা মূল ফটকের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন এবং কার্যালয় দখলের ঘোষণা দেন দলটির একাংশের নেতাকর্মীরা। প্রায় আধাঘণ্টা ধরে বিক্ষোভ কর্মসূচি চলে।

আটককৃতরা হলেন:
১) মোঃ সফিকুল ইসলাম নাজিম (৪৩), পিতা আব্দুর রহিম নাজিম, গ্রাম একলাসপুর, ওয়ার্ড ৯, বেগমগঞ্জ উপজেলা।
২) মোঃ কাউছার হামিদ (৩৮), পিতা মৃত কামাল উদ্দিন, পশ্চিম মাইজদী, কাদিরহানিফ ইউনিয়ন, ওয়ার্ড ২, নোয়াখালী সদর।
৩) মোঃ জিয়াউল রহমান রাজের (৪৮), পিতা মোঃ হেদায়েত উল্লাহ, ফতেহপুর, কাদিরহানিফ ইউনিয়ন, ওয়ার্ড ৬, সদর উপজেলা।
৪) মোঃ আবু সাঈদ (৫৫), পিতা হানদু মিয়া, রামান্দি, ১নং চরমটুয়া ইউনিয়ন, ওয়ার্ড ৬, সদর উপজেলা।
৫) বিদ্যুৎ রঞ্জন পাল (৪৯), পিতা মৃত নরছন্দ পাল, হরিনারায়নপুর, ওয়ার্ড ৫, সদর উপজেলা।

বিক্ষোভকারীরা দাবি করেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, তালা ভাঙার পর ব্যানার টানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এর একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে।

মো. জাহাঙ্গীর শেখ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কর্মসূচির লাইভ সম্প্রচার করা হয়। লাইভে কার্যালয় দখলের ঘোষণা সংবলিত বক্তব্য প্রচারিত হয় বলে জানা গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: