ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ব্যাংক কর্মকর্তার ৭ বছরের জেল, ১ কোটি ৪৩ লাখ টাকা জরিমানা-

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

তছরুপ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)–এর সাবেক কর্মকর্তা কাজী মাহফুজুর রহমানকে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন নোয়াখালীর বিশেষ জজ আদালত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাহফুজুর রহমান ইউসিবির মাইজদী কোর্ট শাখার সাবেক সিনিয়র অফিসার। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার উত্তর মির্জাপুর গ্রামের বাসিন্দা।

আদালতের রায়-
রায়ে তিনটি ধারায় সাজা দেওয়া হয়। এর মধ্যে দুটি ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং একটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৪৩ টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণ-
দুদকের তদন্তে জানা যায়, আসামি ইউসিবির ফেনী শাখায় কর্মরত থাকাকালে ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যাংকের নিজস্ব পাসওয়ার্ড ও আইডি ব্যবহার করে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করেন। জালিয়াতির মাধ্যমে একটি সঞ্চয়ী হিসাব খুলে ব্যাংকের জিএল অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করার প্রমাণ পাওয়া যায়।

অন্য আসামিদের খালাস-
মামলার অপর পাঁচ আসামি—কাজী সাইফুর রহমান, আজাদ রাকিব, নাজমা হক, মফিজুল ইসলাম খন্দকার ও মো. ছালা উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

রায় ঘোষণার সময় প্রধান আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: