ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

মো:আরিফ হোসেন
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের খালিশাটোলা এলাকায় বিএনপি নেতা মুরাদ মিয়া (৩২) এর বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে।
ভুক্তভোগী পরিবার জানায়, দুর্বৃত্তরা গভীর রাতে তাদের টিনশেড বসতঘরে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময় মুরাদ মিয়া ও তার স্ত্রী-সন্তানরা শ্বশুরবাড়িতে অবস্থান করায় প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়রা টিনের শব্দ ও আগুনের আভা দেখে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরের ভেতরের আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
মুরাদ মিয়ার স্ত্রী সাদিয়া আক্তার (২০) দাবি করেন, তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা একটি অস্ত্র মামলা মিথ্যা এবং রাজনৈতিক বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। পরিবারটির অভিযোগ, তারা এখনও হুমকির মুখে রয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম মডেল থানা-তে লিখিত অভিযোগ দায়ের করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর একাংশ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন। তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: