ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে পবিত্র মাহে রামাদান উপলক্ষে জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল।

শাহাদাত হোসেন-
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রামাদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা রামাদানের তাৎপর্য তুলে ধরে তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি এবং সমাজে ন্যায়-নীতির চর্চার আহ্বান জানান। এ সময় রামাদানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, রামাদান সংযম, সহমর্মিতা ও মানবকল্যাণের মাস। এ মাসে ইবাদতের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তারা রামাদানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে জামায়াতের নেতা অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভার জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন এবং সেক্রেটারি হেলাল উদ্দিনসহ কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুসলিম ভাই ও সমর্থকরা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: