ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর সেই নারীর নিরাপত্তায় পুলিশ মোতায়েন, যদিও- এখনো মামলা হয়নি।

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ার অভিযোগে নির্যাতনের শিকার দাবি করা এক নারীর নিরাপত্তায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, হাসপাতালে ভুক্তভোগীর নিরাপত্তায় একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) নেতৃত্বে সাত সদস্যের পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, এসআই সায়মার নেতৃত্বে একজন নারী এএসআই, দুইজন নারী কনস্টেবল ও তিনজন পুরুষ কনস্টেবল ভুক্তভোগীর পাশে অবস্থান করছেন।
ভুক্তভোগীর সঙ্গে থাকা এনসিপির চানন্দি ইউনিয়ন ছাত্রশক্তির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম জানান, প্রাণনাশের হুমকি পাওয়ায় ভুক্তভোগীর স্বামী হাতিয়ার নিঝুম দ্বীপে চলে গেছেন। তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি এলে মামলা দায়ের করা হবে।
Noakhali General Hospital–এর তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে থানা বা আদালতের নির্দেশনা না থাকায় কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা এখনো করা সম্ভব হয়নি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, পুলিশ বর্তমানে শুধু নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এখানে একজন নারী এসআই ও একজন এএসআইয়ের নেতৃত্বে পাঁচজন কনস্টেবল নিয়োজিত রয়েছেন।
অন্যদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়ভাবে তদন্তে শুক্রবার রাত ও শনিবার সকালে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের প্রমাণ মিলেছে। তবে ধর্ষণের ঘটনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিস্তারিত তদন্ত করা হবে।
এর আগে চানন্দি ইউনিয়নের ৩২ বছর বয়সী এক নারী দাবি করেন, নির্বাচনে শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কয়েকজন যুবক তাকে ও তার স্বামীকে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, তার স্বামীকে বেঁধে রেখে গোসলখানায় নিয়ে আবদুর রহমান নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। শনিবার বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শনিবার রাতে নোয়াখালী-৬ আসনে বিজয়ী এনসিপির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও নোয়াখালী-৪ আসনে পরাজিত জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার হাসপাতালে ভুক্তভোগীকে দেখতে যান। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভিডিও কলে তার সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় নেতারা সোমবার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালী সফরের আশ্বাস দিয়েছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: