বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম।
জনগণের রায়ে বিজয়ী হওয়ার পর ফুলেল শুভেচ্ছা জানিয়ে তিনি দলের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় নির্বাচনী অভিজ্ঞতা ও এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে দলীয় প্রধানের দিকনির্দেশনা গ্রহণ করেন তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিভিন্ন আসনের আরও কয়েকজন সংসদ সদস্যও বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, নির্বাচনে প্রার্থীদের বিজয়ের পর আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের অংশ হিসেবেই এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত