নোয়াখালীর হাতিয়া উপজেলায় চলমান সহিংসতা বন্ধে সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাওয়ার ঘোষণা দিয়েছেন শাপলা কলি প্রতীকে বিজয়ী প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর একাধিক সহিংসতায় আহত কর্মী–সমর্থকদের দেখতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
হান্নান মাসউদ বলেন, নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত হাতিয়ার চার শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে তিনি জানান, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
তিনি আরও বলেন, যেহেতু বিএনপি সরকার গঠনের পথে, তাই হাতিয়ার সহিংসতা বন্ধে পুলিশের কাছে না গিয়ে সরাসরি তারেক রহমানের কাছে বিষয়টি তুলে ধরবেন তিনি।
জামায়াতের সঙ্গে জোট হয়ে সংসদে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে হান্নান মাসউদ বলেন, এনসিপি ও জামায়াতের সঙ্গে জোটসংক্রান্ত বৈঠক শেষে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণাকে ঘিরে নতুন আলোচনা শুরু

