ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী-৬ আসনে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গামছাখালী এলাকায় গেলে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে মিরাজ উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত লাগে।
হামলার সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিবও আহত হন। বর্তমানে দুজনই হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি শুনেছি। কী কারণে হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: