ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী ব্যারিস্টার এ এম মাহবুবুদ্দিন খোকন

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী-১ (২৬৮) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুবুদ্দিন খোকন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।
চাটখিল–সোনাইমুড়ি নিয়ে গঠিত এ আসনের ১৪২টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৬৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ ছাইফ উল্লাহ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৭০৩ ভোট।
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় বিভিন্ন কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটাররা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: