ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-২ আসনে দুই প্রার্থীর গাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী মো. মফিজুর রহমানের গাড়িতে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের গাড়িতেও হামলার অভিযোগ করেছেন তিনি।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী কাজী মো. মফিজুর রহমানের গাড়িতে হামলা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগ পৌর এলাকায় বিএনপি প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। তবে এসব ঘটনায় কোনো প্রার্থী আহত হননি।
কাজী মো. মফিজুর রহমান দাবি করেন, গুলিতে তার গাড়ির কাচ ভেঙে গেছে। তিনি এ ঘটনার জন্য বিএনপির ধানের শীষের কর্মীদের দায়ী করে হামলাকারী ও তাদের হোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনার প্রতিবাদে কাজী মফিজুর রহমানের কর্মী-সমর্থকরা সেনবাগ বাজারের থানার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন।
অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন ফারুক অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার গাড়িতে হামলা চালিয়েছে। তার দাবি, কাজী মফিজুর রহমান নিজে উপস্থিত থেকে তার কর্মীদের দিয়ে এই হামলা করিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে সেনবাগ পৌর এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
স্বতন্ত্র প্রার্থী কাজী মো. মফিজুর রহমান আরও বলেন, বিকেলে তিনি কাবিলপুর ইউনিয়নে গণসংযোগ শেষে মাগরিবের নামাজ আদায়ের জন্য দিলদার মার্কেট মসজিদে যান। নামাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িতে উঠে কর্মসূচিস্থলে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিনি ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে গুলি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের গাড়িতে হামলার অভিযোগের বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: