ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৮:২২ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব ও দিকনির্দেশনা প্রদান করেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় নির্বাচন ডিউটিতে নিয়োজিত কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই ফোর্সসহ সকল অফিসার ও সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
পরিশেষে পুলিশ সুপার মহোদয় নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে ব্রিফিং কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন—
জনাব আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী;
জনাব মো. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী;
জনাব মো. লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী;
জনাব আ.ন.ম. ইমরান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী;
জনাব মনীষ দাস, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল), নোয়াখালী;
জনাব নুরুল আনোয়ার, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল), নোয়াখালী।
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: