ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইনকিলাব মঞ্চের নেতাদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

হাদী হত্যার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘের অন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবি এবং যমুনা ঘেরাও আন্দোলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধসহ অন্যান্য নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এশার নামাজের পর নোয়াখালী জিলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটির আয়োজন করে আজাদী মঞ্চ নোয়াখালী।
মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান অন্তর, সদস্য সচিব কাজী মাইন উদ্দিন তানভীর, জাতীয় শ্রমিক শক্তির নোয়াখালী জেলা সেক্রেটারি ইসমাইল হোসেন স্বজীব, যুব শক্তির ইয়াসিন আরাফাত ও ফাহাদ হোসেন, আজাদী মঞ্চ নোয়াখালীর সংগঠক জোনায়েদ আপন, সুমাইয়া আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিপুল সংখ্যক ছাত্র-জনতা মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, হাদী হত্যাকাণ্ড এবং যমুনা ঘেরাও আন্দোলনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগজনক। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা জরুরি।
তারা অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে হামলা ও গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: