ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শনে সেনাবাহিনী ও যৌথ বাহিনী।

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুর রহিম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছে সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনী।

বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সেনা কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথ, কেন্দ্রের আশপাশের পরিবেশ এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো পর্যালোচনা করেন। এছাড়া স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোটের দিন সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর টহল ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: