ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ডাকাতির চেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, দেশীয় এলজি উদ্ধার

কোম্পানিগন্জ প্রতিনিধি..
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কবিরাজ বাড়ির সামনের সুমনের বাড়িতে ডাকাতির চেষ্টা চালানোর সময় এক ডাকাতকে আটক করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাত আনুমানিক ৪টার দিকে। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে একজনকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী।
আটক ব্যক্তির নাম ওমর ফারুক (২৭)। তিনি বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড করালিয়া এলাকার ফিরোজ আলমের ছেলে। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,
“একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হবে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।”
স্থানীয়রা জানান, ডাকাত দলে ৩ থেকে ৪ জন সদস্য ছিল। এলাকাবাসীর চিৎকার ও প্রতিরোধের মুখে বাকিরা পালিয়ে যায়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: