ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্যতিক্রমী আয়োজনে পৌর বার্ড নার্সিং স্কুলে ক্রীড়া ও পিঠা উৎসব–২০২৬ উদযাপন

সদর উপজেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সোনাপুর পৌর বার্ড নার্সিং স্কুলে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া ও পিঠা উৎসব–২০২৬ উদযাপন করা হয়েছে।

গত শনিবার সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও কুচকা আওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রহমান।

পিঠা উৎসবের উদ্বোধন করেন সমাজসেবক ও ব্যবসায়ী ফিরোজ আলম মতিন এবং বিশেষ অতিথি  চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. ফাহমিদা খাতুন পদ্ম।

এবারের পিঠা উৎসবের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সঙ্গে দলগতভাবে তাদের মায়েদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠার প্রদর্শনী।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্কুলের সভাপতি ও মুক্তিযোদ্ধা মমতাজুল করিমের সভাপতিত্বে। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি ও পৌর বার্ড নার্সিং স্কুলের অধ্যক্ষ আবুল কাশেম।

সার্বিক সঞ্চালনায় ছিলেন ওবায়দুল্লাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সভাপতি ও পৌর বার্ড স্কুলের সহ-সভাপতি ওমর ফারুক।

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ শহিদুল ইসলাম কিরণ, সোনাপুর কলেজের সাবেক জিএস জাকের হোসেন দুলাল, ব্যবসায়ী জাকের হোসেন ভুট্ট, স্কুলের সাবেক শিক্ষার্থী উম্মে সালমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে ছিল দলগত পিঠা প্রদর্শনী, ‘যেমন খুশি তেমন সাজো’, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট খেলাসহ নানা আয়োজন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং উদ্যোগটির প্রশংসা করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: