কোম্পানীগঞ্জ (নোয়াখালী): ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে প্রবাসী বিএনপি নেতাদের দেশে আগমন শুরু হয়েছে। এ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে প্রবাসী নেতাদের স্বাগত জানিয়েছেন চরহাজারী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রবাসী নেতাদের আগমনে চরহাজারী ইউনিয়নসহ আশপাশের এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। গত কয়েকদিন ধরে এলাকায় রাজনৈতিক তৎপরতা ও বিভিন্ন কর্মসূচির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চরহাজারী ইউনিয়নে একের পর এক প্রবাসী বিএনপি নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনায় রয়েছেন চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী আল হারুন। তাঁর সক্রিয় অংশগ্রহণে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও গতিশীল হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
প্রবাসী নেতারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সভা-সমাবেশ, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা যেমন বেড়েছে, তেমনি সাধারণ ভোটারদের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনার পরিবেশ।
বিএনপির কর্মী ও সাধারণ ভোটারদের মতে, আগের যেকোনো সময়ের তুলনায় এবার আরও বেশি ভোটে ধানের শীষের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত