ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের রংমালা বাজারে বিএনপির কার্যালয় উদ্ভোদন।

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রংমালা বাজারে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে মোহাম্মদ ওমর ফরুকের সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উদ্বোধনী আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও রংমালা বিএনপি কার্যালয়ের প্রতিষ্ঠাতা আরিফুল হক আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীজ আজমীর।

এছাড়াও উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনছার উল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহদূর, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, যুবদল নেতা ওমর, সাবেক ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক মঞ্জু এবং সাবেক সদস্য সচিব এন আর রাজু।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন রামপুর ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা ইমরান হোসেন ইমরানসহ সেলিম, রাকিব, কবির, শাহিন, তানজীদ, হৃদয়, শুভ, সম্রাট রিমন, রিতাত, ইমন কামাল, মুরাদ, বিজয়, সাইফ বিজয়, আরাফাত অভি শামীম, শুক্কুর, শরীফ, কামরুল, আলাউদ্দিন, পাভেল ও নুর করিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই দলীয় কার্যালয় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: