ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে রিকশায় ফেলে যাওয়া ৬ ভরি স্বর্ণ ফেরত দিলেন রিকশা চালক, সততার পুরস্কার পেলেন রিকশা

হিমেল আহাম্মেদ
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

কবিরহাট উপজেলার ঘোষবাগ এলাকার রিকশাচালক মো. ইব্রাহিম রায়হানের সততায় মুগ্ধ হয়েছে এলাকাবাসী।
জানা যায়, সম্প্রতি বসুরহাটের আপন জুয়েলার্সের স্বত্বাধিকারীর পারিবারিক সদস্যরা রায়হানের রিকশায় করে যাত্রা করেন। গন্তব্যে নেমে যাওয়ার সময় ভুলক্রমে একটি কাপড়ের ব্যাগ রিকশায় রেখে চলে যান তারা। পরে রায়হান রিকশায় থাকা ব্যাগটি দেখতে পান। ব্যাগ খুলে দেখা যায়, এর ভেতরে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার রয়েছে।
যাত্রীদের পরিচয় না জানায় কী করবেন ভেবে না পেয়ে রায়হান কোম্পানীগঞ্জ থানায় যান এবং সাধারণ ডায়েরি (জিডি) করার আগ্রহ প্রকাশ করেন। থানার কর্তব্যরত পুলিশ তাকে নিজ উদ্যোগে খোঁজ নেওয়ার পরামর্শ দেন এবং পুলিশও যাত্রীদের শনাক্তে চেষ্টা শুরু করে।
পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রকৃত যাত্রীদের শনাক্ত করা সম্ভব হয়। আজ স্বর্ণালংকারসহ ব্যাগটি যথাযথভাবে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন রিকশাচালক রায়হান।
রিকশাচালক রায়হানের সততায় অভিভূত হয়ে যাত্রীপক্ষ তাকে পুরস্কার হিসেবে একটি নতুন অটোরিকশা প্রদান করেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রশংসা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন সততা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সততা বেঁচে থাকুক। ভালো মানুষের জয় হোক।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: