
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীতে যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত এই যৌথ বাহিনী আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জেলার সবগুলো নির্বাচনি আসনে একযোগে টহল কার্যক্রম শুরু করে।
সেনাবাহিনী সূত্র জানায়, নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এই নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনকালীন সময়ে জনগণের জানমাল ও ভোটাধিকার রক্ষায় সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে আজ থেকে নিয়মিত যৌথ টহল কার্যক্রম শুরু হয়েছে, যা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
সমন্বিত এই নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে এবং সাধারণ জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।