ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে ছুরিকাঘাতে যুবক হত্যার ঘটনায় পুলিশের হাতে আটক ৩

হিমেল আহাম্মেদ
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের করা মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রুগুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ ঢাকায় তার মামার সঙ্গে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন। সাত-আট দিন আগে তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পেছনে এলাকার কয়েকজন যুবক বাজি ধরে ক্রিকেট খেলছিল। এ সময় খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে গেলে আরিফ বিষয়টিতে জড়িয়ে পড়েন।
এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রুগুরামপুর এলাকায় সাজুর চায়ের দোকানের সামনে প্রাহিম নামে এক যুবক আরিফকে মারধর করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হয়।
তবে শুক্রবার সন্ধ্যায় আবারও রুগুরামপুর গ্রামে আরিফের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তার বুকে বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই আকিল জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় তার ভাই বাধা দিলে প্রাহিম (২১), সাইফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মারধর করে। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফ ছাড়াও তার চাচাতো ভাই উমায়ের (২১) ও ওমরকে (২২) ছুরিকাঘাত করে আহত করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: