ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ও গণভোট উপলক্ষে নোয়াখালী–লক্ষ্মীপুরে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

হিমেল আহাম্মেদ
জানুয়ারি ৩১, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তত্ত্বাবধানে শনিবার (৩১ জানুয়ারি) থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজিবি সূত্র জানায়, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে নোয়াখালী জেলার পাঁচটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত আটটি উপজেলায় ১৬ প্লাটুন এবং লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
৪ বিজিবি, ফেনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ, বিজিবিএম, জি+ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবেন।
নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, সংবিধান ও আইনের আলোকে জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনে বিজিবি বদ্ধপরিকর। নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন জনসচেতনতামূলক সভা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ৪ বিজিবি।
বিজিবি আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: