ঢাকাশুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে জামায়াত আমিরের জনসভা কানায় কানায় পূর্ণ

হিমেল আহাম্মেদ
জানুয়ারি ৩০, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচনি জনসভার অংশ হিসেবে নোয়াখালীতে বক্তব্য দিতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। এ উপলক্ষে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নোয়াখালী জিলা স্কুল মাঠ। তিল ধারণের ঠাঁই নেই সভাস্থলে। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এতে বক্তব্য রাখছেন স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা।
মো. ইসহাক খন্দকার জানান, বেলা ১১টায় জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির ড. শফিকুর রহমান। এরপর তিনি লক্ষ্মীপুরে যাবেন। বিকেলে কুমিল্লার লাকসাম এবং সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে পৃথক নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে।
জনসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
নোয়াখালীর ছয়টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা জনসভায় উপস্থিত রয়েছেন। ভোররাত থেকেই জেলার ৯ উপজেলার নেতাকর্মীরা জিলা স্কুল মাঠে জড়ো হতে শুরু করেন।
জেলায় চারটি আসনে জামায়াত এবং দুটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিয়ে ভোটের মাঠে নেমেছে জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনি জোট।
সকাল সাড়ে ৯টায় জনসভাস্থলে গিয়ে দেখা যায়, জিলা স্কুল মাঠ ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও সমর্থকেরা। বিপুল জনসমাগমের কারণে মাঠের প্রবেশপথে ভিড় জমে যায়।
মাইকে দেওয়া ঘোষণায় জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার বলেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। শহরের বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: