ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের ফোনে হুমকির অভিযোগ।

www.noakhalirkhobor.com www.noakhalirkhobor.com
জানুয়ারি ২৬, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদর আংশিক) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী সমর্থিত নারী কর্মীদের লক্ষ্য করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকির অভিযোগ উঠেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন অভিযোগ করে বলেন, গভীর রাতে ফোন করে নারী কর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। কেন্দ্রমুখী হলে মারধর এমনকি হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নসহ কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নিয়মিতভাবে তার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। পোস্টার টাঙানো ও গণসংযোগে নেমে কর্মীরা নানা ধরনের চাপ ও হুমকির মুখে পড়ছেন।

এ ধরনের কর্মকাণ্ড নির্বাচন পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে উল্লেখ করে অধ্যক্ষ বেলায়েত হোসেন অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সোমবার ( ২৬ জানুয়ারি) দুপুর ২ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা জামাতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন তিনি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: