ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার জেলার সদর উপজেলায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আজ সোমবার সকালে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আটক ওই যুবকের নাম মো. সুজন (২৭)। তিনি দুই সন্তানের বাবা। শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা জানাজানি হওয়ার পর সকালে অভিযুক্ত সুজনকে স্কুলের একটি কক্ষে আটকে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আজ সকালে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর অভিভাবক তাঁকে ফোন করেন। ওই অভিভাবক তাঁকে ধর্ষণের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। গতকাল বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরও বলেন, অভিযুক্ত সুজন এর আগেও একাধিক স্কুলছাত্রীকে নানা ভাবে উত্ত্যক্ত করতেন।

ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা গণ মাধ্যমকে বলেন, বিকেলে স্কুল ছুটির পর মেয়েকে বাড়ি ফিরতে না দেখে তিনি স্কুলের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তিনি দেখেন স্কুলে যাওয়ার পথের একটি বাড়ির সামনে লোকজনের জটলা। তখন সেখানে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, স্কুলছাত্রীর বক্তব্য অনুযায়ী সে ধর্ষণের শিকার হয়েছে। ‌অভিযুক্ত সুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: