নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজমীর হোসেন ইন্তেকাল করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) তিনি মৃত্যুবরণ করেন। তাঁর ইন্তেকালে নোয়াখালী জেলার রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মাওলানা আজমীর হোসেন একজন ধর্মপ্রাণ, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ইসলামী রাজনীতি, দাওয়াতি কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মানুষের কল্যাণে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত ছিল।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা আজমীর হোসেনের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনীত ছিলেন। প্রার্থী অবস্থায় তাঁর আকস্মিক মৃত্যু এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত