ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি-
জানুয়ারি ২২, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাইফ উল্লাহ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী কলেজ গেট থেকে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণা কার্যক্রমের সূচনা করা হয়।
এ সময় অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাইফ উল্লাহ বলেন, নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়েছেন। ন্যায়, ইনসাফ ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন বলে জানান। পরে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন করা হয়।
প্রচারণা শুরুর সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির হানিফ মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মহি উদ্দিন হাছান, ছাত্রশিবির নোয়াখালী উত্তর জেলার সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, নোয়াখালী-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রচারণা ধীরে ধীরে জোরালো হচ্ছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: