ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রমিজ ও তার পিতা আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

সদর উপজেলা প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের শীর্ষ সর্দার মো. রমিজ এবং তার পিতা মো. আমিনুল হককে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম মডেল থানা পুলিশের সমন্বয়ে আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের আবুল কাশেমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমি দস্যু মো. রমিজকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। একই অভিযানে তার পিতা মো. আমিনুল হককেও গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া মো. রমিজের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
এছাড়া তার পিতা মো. আমিনুল হকের বিরুদ্ধেও হত্যা ও ডাকাতিসহ মোট আটটি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা ছিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াক আকবর, সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি আশরাফ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মো. রমিজের বিরুদ্ধে অস্ত্র আইনে সুধারাম মডেল থানায় একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: