পবিত্র রমজান মাস উপলক্ষে পরিচালিত বিশেষ অভিযানে নোয়াখালীর সুধারাম উপজেলায় টাস্কফোর্সের অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (০৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
তিনি জানান, সোমবার বিকেলে সুধারাম মডেল থানাধীন সোনাপুর বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে আটক তিনজন হলেন—মো. বাবর, মো. রাসেল ও মো. এমাম উদ্দিন।
পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত তিন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।
উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, রমজান মাসকে কেন্দ্র করে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত