নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে গলা কেটে নি:র্মমভাবে হ/ত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে। নিহতরা হলেন—সাবেক সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী ও কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে একদল দুর্বৃত্ত মিজানুর রহমানের বাড়িতে প্রবেশ করে। পরে তারা মিজানুরের স্ত্রী ও মেয়েকে গলা কেটে হ/ত্যা করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
শুক্রবার সকালে স্থানীয়রা ঘরের দরজা খোলা দেখে বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পরে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এটি একটি নৃশংস ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুটের উদ্দেশ্যে এ হ/ত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত