জাতীয় ছাত্রশক্তি নোয়াখালী জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে জেলার মাদক নির্মূল, কিশোর গ্যাং দমনে কঠোর নজরদারি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সুষ্ঠু ধারার ছাত্ররাজনীতি অব্যাহত রাখার লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাত্রশক্তির নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত, মুখ্য সংগঠক সুমন উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন আপনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত