নিজস্ব প্রতিবেদক |
কখনও নোয়াখালীর মানুষ কুমিল্লার সঙ্গে বিভাগে যুক্ত হবে না বলে দৃঢ় মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য-সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল হান্নান মাসউদ বলেন,
> “নোয়াখালীর সন্তান হিসেবে আমরা নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ হিসেবে চাই। কখনও নোয়াখালীর মানুষ কুমিল্লার সঙ্গে বিভাগে যুক্ত হবে না। আমরা সময়ের অপেক্ষা করছি, আন্দোলন করে যাচ্ছি। এখন যখন এটি দৃঢ় অবস্থানে পৌঁছেছে, আমরা সামনে এসেছি।”
তিনি আরও বলেন,
> “নেতা হিসেবে নয়, নোয়াখালীর সন্তান হিসেবে আমি ভূমিকা রাখতে চাই। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, বরং আঞ্চলিক দাবি। নোয়াখালীর যে ঐতিহ্য ও গৌরব, তার ধারে কাছেও কুমিল্লা নেই। তাই বিভাগ হলে তা নোয়াখালী হবে।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিন, জেলা আহ্বায়ক পদপ্রার্থী কাজী মাঈন উদ্দীন তানভীর, যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী ইয়াছিন আরাফাত, বাগছাস নেতা মেহেদী হাসান সীমান্ত, শ্রমিক উইংয়ের শফিক আলম আসিফ এবং প্রকৌশলী উইংয়ের ইঞ্জিনিয়ার হেদায়েত উল্লাহ প্রমুখ।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত